Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

Search Suggest

কারা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উত্তম?

কারা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উত্তম?

(১)
তোমাদের মধ্যে সর্বসেরা সে যে কুরআন শিখে এবং শেখায়।
(বুখারী, পর্ব: ফাজায়েলুল কুরআন, অধ্যায়: ২১ হাদীস নং: ৫০২৭)

(২)
নিশ্চই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী।
(বুখারী, পর্ব: শিষ্টাচার, অধ্যায়: উত্তম চরিত্র, হাদীস নং: ৬০৩৫)

(৩)
তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে যে ঋণ পরিশোধের বেলায় ভালো।
(বুখারী, পর্ব: উকীল নিযুক্তকরণ, অধ্যায়: ৬, হাদীস নং: ২৩০৫)

(৪)
তোমাদের মধ্যে সর্বোত্তম সে যার কাছ থেকে সবাই কল্যান আশা করে, অনিষ্টের আশংকা করে না।
(তিরমিজী, পর্ব: ফিতান, অধ্যায়: ৭৬, হাদীস নং: ২২৬৩/২৪৩২)

(৫)
তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে তার পরিবারের নিকট ভালো।
(ইবনে হিব্বান, পর্ব: বিবাহ, অধ্যায়: স্বামী-স্ত্রীর জীবনাচার, হাদীস নং: ৪১৭৭)

(৬)
তোমাদের মধ্যে সে সর্বোত্তম যে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয়।
(সহীহুল জামে', অধ্যায়: 'খা', হাদীস নং: ৩৩১৮).

(৭)
তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে ব্যক্তি যে সালাতে কোমল-স্কন্ধ। (অর্থাৎ কেউ নামাজের কাতারে প্রবেশ করতে চাইলে কাঁধ কোমল করে তাকে সুযোগ দেয়)।
(আবূ দাঊদ, পর্ব: সালাহ, অধ্যায় ৯৬, হাদীস নং: ৬৭২)

(৮)
সেরা মানুষ সে যার বয়স দীর্ঘ এবং কর্ম ভালো হয়। (জা-মিউল আহাদীস, অধ্যায়: 'খা', হাদীস নং: ১২১০১)

(৯)
সেরা মানুষ সে যে মানবতার জন্য অধিক কল্যানকর-উপকারী।
(সহীহুল জা-মি', অধ্যায় 'খা', হাদীস নং: ৩২৮৯)

(১০)
শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী। সাহবীগন প্রশ্ন করলেন-সত্যবাদী মুখ বুঝা গেলো, কিন্তু পরিচ্ছন্ন অন্তরবিশিষ্ট কে? নবীজি ইরশাদ করেন, যে অন্তর স্বচ্ছ-নির্মল, মুত্তাক্বী, যাতে কোন পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খেয়ানত ও বিদ্বেষ।
(সহীহুল জা-মি', অধ্যায় 'খা', হাদীস নং: ৩২৯১)

(১১)
আল্লাহর নিকট সর্বোত্তম সঙ্গী সে যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহর নিকট সর্বোত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম।
(তিরমিজী, পর্ব: সদ্ব্যবহার ও সুসম্পর্ক, অধ্যায়: ২৮, হাদীস নং: ১৯৪৪)

(১২)
 সর্বোত্তম আমল
عَنْ  أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ  اللَّهِ  ﷺ ‏أَفْضَلُ  الأَعْمَالِ الْحُبُّ فِي  اللَّهِ وَالْبُغْضُ فِي اللَّهِ
উচ্চারণ: ‘আন আবি যার রাদিয়াল্লাহু তায়ালা  ‘আনহু ক্বালা, ক্বালা   রাসূলুল্লাহি   ﷺ     ”আফযালুল   আমালী   হুব্বু   ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহি”।

অনুবাদ:   হযরত   আবু     যর    (রাদ্বিয়াল্লাহু   তা’আলা   আনহু)  থেকে  বর্ণিত।  তিনি     বলেন-  নবীজী  ﷺ    এরশাদ  করেন,  সর্বোত্তম    আমল    হচ্ছে,      আল্লাহর    সন্তুষ্টির    জন্য    কাউকে  ভালোবাসা এবং  আল্লাহর সন্তুষ্টির   জন্যই  কাউকে  অপছন্দ করা।

[সুনানে  আবু   দাউদ,       অধ্যায়  সুন্নাহ  ৪/১৯৮  হা:   ৪৫৯৯; মুসনাদে আহমদ বিন হাম্বল ৫/১৪৬ হা: ২১৩৪১; মুসতাদে বাযযার ৯/৪৬১ হা: ৪০৭৬]
ইয়া রাসূলুল্লাহ (ﷺ) ফিদাকা আবি ওয়া উম্মী ওয়া আহলি ওয়া দাময়ী ��

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...